ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং লেখক মুশতাক আহমেদকে কারাগারে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক শ্রমিক ছাত্র জনতা, লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা।
সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার চিরতরে গণমাধ্যমের মুখ বন্ধ করে দিতে চায়। অবিলম্বে এই আইন বাতিল এবং লেখক মুশতাক হত্যাকারীদের বিচার করা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।