ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিবির কাছে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দিলেন অপু বিশ্বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫২ বার পঠিত

ফেসবুক ও ইউটিউবে কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ডিবি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন তিনি। দুই জায়গা থেকেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের কার্যালয়ে গিয়েছিলাম। তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেছেন, দ্রুতই এসব অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

অপু বিশ্বাস বলেন, দেড়-দুই বছর ধরে আমার বিরুদ্ধে ইউটিউবে ভিডিও বানিয়ে এবং ফেসবুকে নানা ধরনের মানহানিকর, অপমানজনক মন্তব্য করে যাচ্ছে অনেকেই। এতে সামাজিক ও পারিবারিকভাবে সম্মান নষ্ট হচ্ছে আমার।

এ চিত্রনায়িকা আরও বলেন, আমাকে নিয়ে যারা ফেসবুক ও ইউটিউবে কুরুচিপূর্ণ এবং অপমানজনক কাজের সঙ্গে জড়িত, তাদের কয়েকটি লিংক সংগ্রহ করেছিলাম। তার মধ্যে থেকে মোট চারজনের চারটি লিংক সংযুক্ত করে থানা ও ডিবি অফিসে লিখিত দিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102