ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিমলা আ.লীগ সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টুসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) মাঝরাতে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ভগ্নিপতি মো.সোলেমান আলীর বাড়িতে আত্মগোপন থাকাকালে ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে ও তার ভাগনে সিয়াম হোসেনকে গ্রেফতার করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মিন্টু নীলফামারী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। তার নেতৃত্বে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, মামলা এবং বিরোধী শক্তির লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠান দখলেই ছিল তাদের মূল কাজ। এসব অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের পর ৫ আগস্ট সরকার পতনের পরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে বেড়ান মিন্টু ও এমপি আফতাব। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনের কথা জানতে পেরে পুলিশ মিন্টুকে গ্রেফতার করে।

ওসি ফজলে এলাহী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (বৃহস্পতিবার) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102