ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিম সিন্ডিকেট, ৩ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৫ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় ডিম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দর বৃদ্ধি, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখায় ৩ ব্যবসায়ীকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি দোকান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকার ডিমের পাইকারি বাজারে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জরিমানাকৃত দোকানগুলো হলো- আসিফ হোসাইন এন্টারপ্রাইজ, এসজে এগ্রো ও ফয়সাল এন্টারপ্রাইজ। আর তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আসিফ হোসাইন এন্টারপ্রাইজের মালিক শাহ আলম হোসেন ও এসজে এগ্রো প্রতিষ্ঠানের মালিক স্বপন ইসলামকে আটক করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি, সিন্ডিকেট করে ডিমের দর বৃদ্ধিসহ বিভিন্ন অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জনস্বার্থে ফয়সাল এন্টারপ্রাইজকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজারে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছিল কিছু অসাধু ব্যবসায়ী। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102