ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিসি অফিসের অফিস সহকারীর এক মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৬০ বার পঠিত

টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রেজাউর করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসন সূত্র জানান, রেজাউল করিম কোয়ার্টারে থাকেন।

তার পাশের কোয়ার্টারে থাকা এক নারীকে ইভটিজিং করে আসতেন।

বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন।

তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিংয়ের কথা স্বীকার করেন।

পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102