ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডু অর ডাই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনা একাদশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। পরে দ্বিতীয় ম্যাচের একাদশে ৫ পরিবর্তন নিয়ে খেলতে নামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ২০২২ আসরে টিকে থাকে আলবিসেলেস্তেরা।

তবে তৃতীয় ম্যাচে সেই একাদশ ধরে রাখছেন না আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পোল্যান্ডের বিপক্ষেও খেলোয়াড় রোটেশন করে দেখতে চান তিনি। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বুধবার (৩০ নভেম্বর) রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি লিওনেল মেসিদের জন্য মহাগুরুত্বপূর্ণ। এতে জিতলে নকআউট পর্বে উঠবে তারা। আর হারলে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হবে তাদের। এমন মহারণে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

যথারীতি দুই উইংয়ে থাকছেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। বাজে পারফরমের পরও স্ট্রাইকার হিসেবে টিকে যেতে পারেন লাউতারো মার্তিনেজ। ফলে ফের রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হবে জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালাকে।

আরও পড়ুন: ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার

মেক্সিকো ম্যাচে বসে ছিলেন লিন্দ্রো পারেদেস। তবে পোলিশদের বিপক্ষে একাদশে ঢুকতে পারেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। এতে বাদ পড়তে পারেন লিসান্দ্রো মার্তিনেজ। আবার থেকেও যেতে পারেন তিনি।

লেফট ব্যাক থাকতে পারেন নিকোলাস ত্যাগলিয়াফিকো অথবা মার্কস আকুনা। রাইট ব্যাকের ভূমিকায় দেখা যেতে পারে হুয়ান ফোয়েথকে। আর মেক্সিকানদের বিপক্ষে দারুণ পারফরম করায় মূল একাদশে থেকে যেতে পারেন এনজো ফার্নান্দেজ।

আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিন্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102