ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫৩ বার পঠিত

ডেঙ্গু পরস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। মৃতের হার বাড়ার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার ডেঙ্গু আক্রান্তদের তালিকায় নাম উঠল ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তিনদিন আগে হঠাৎ গা পোড়ানো জ্বরে আক্রান্ত হন তানিয়া বৃষ্টি। সঙ্গে তীব্র মাথাব্যাথা। এ অবস্থায় পরামর্শ নিতে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। চিকিৎসক উপসর্গ দেখেই জানান, এসব ডেঙ্গুর লক্ষণ। পরে পরীক্ষা-নিরীক্ষা দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘ঈদের পর থেকে বেশি কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন। অনেকেই জানেন না আমি অসুস্থ। আপাতত সুস্থতা নিয়ে ভাবছি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসাসেবা ও খাবার খাচ্ছি। ভালো হলে কাজ অনেক করা যাবে।’

এবার ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নাটক প্রশংসিত হয়েছে। এরমধ্যে ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’উল্লেখযোগ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102