ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেঙ্গুতে নড়াইল পৌর মেয়রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

নড়াইল সদর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না … রাজিউন)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেয়রের চাচাতো বোন শাহিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি পৌরসভার সাবেক মেয়র ও কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, ১৬ নভেম্বর জাহাঙ্গীর বিশ্বাসের ডেঙ্গু ধরা পড়ে। এর পর ১৭ নভেম্বর রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ নভেম্বর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। তার মরহুমের মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102