ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেনমার্কে এক মৃত্যুর পর অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন দেয়ার পর রক্ত জমাট বাঁধছে এমন অভিযোগের ভিত্তিতে ডেনমার্কে সাময়িকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রয়েছে। সেখানে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার পর কয়েকজনের রক্ত জমাট বাঁধার অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং বৃটেনের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা নিশ্চিত করেছে, এসব ঘটনার সঙ্গে ভ্যাকসিনের কোনো স¤পর্ক নেই।

বৃটিশ মেডিকেল জার্নাল বিএমজে জানিয়েছে, এরইমধ্যে আরো ৮টি রাষ্ট্র অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে। এগুলো হচ্ছে নরওয়ে, আইসল্যান্ড, অস্ট্রিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, ইতালি এবং লাটভিয়া। ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। ফলে আগামী দুই সপ্তাহের জন্য এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখবে তারা।

এরমধ্যে এই মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হবে। ডেনিশ হেলথ অথোরিটির পরিচালক সোরেন ব্রোসট্রম বলেন, আমাদের বুঝতে হবে যে আমরা স্থায়ীভাবে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখিনি। আমরা সাময়িক বিরতি দিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102