ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৭১ বার পঠিত

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার বিকালে এই ফল প্রকাশ করা হয়।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম ও কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার ফল ও ভর্তিসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকেও জানা যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। সে অনুযায়ী এবার প্রতি আসনে লড়েন ৬৮ জন।

সরকারি-বেসরকারি মিলে মোট আসন এক হাজার ৯৫০টি। এর মধ্যে সরকারি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট আসন ৫৪৫টি। এর বাইরে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন ১ হাজার ৪০৫টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102