ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু, সন্ধ্যায় শপথ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের আসনে বসছেন শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন তিনি। সংসদের একাধিক সূত্র জাগো নিউজকে এতথ্য জানিয়েছে।

সংসদের আইন শাখার এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, শামসুল হক টুকুসহ তার পরিবারকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চেম্বারে রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

এর আগে বিকেল ৫টায় সংসদ অধিবেশন বসবে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোকপ্রস্তাব তুলবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।

পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102