ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেভিল হান্ট অভিযান: ধামরাইয়ে ছাত্রলীগ নেতা আমিনুর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে কুশরা কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আমিনুর ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের কুশরা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি।

ডিবি পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে নানা ধরনের অপরাধ করেছেন আমিনুর। ধামরাই থানায় এ সংক্রান্ত বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছিলেন।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আমিনুরকে শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102