ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেভিল হান্ট: যশোরে যুবলীগ নেতা জাফর ইকবাল গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পঠিত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পোস্ট অফিসপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক জাফর যশোর-৩ আসনের ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের এমপি কাজী নাবিল আহমদের অনুসারী।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বাংলানিউজকে জানান, জাফরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী নাবিল আহমদের অনুসারী হওয়ার কারণে দেয়াড়া ইউনিয়নে সরকারি অনুদানের সব টাকা জাফর ইকবালের হাত দিয়ে যেত। সেই সুযোগে উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন তিনি (জাফর)। এ কারণে বেশ কয়েকবার ধরাও পড়েছেন তিনি।

এছাড়া যুবলীগ নেতা জাফরের বিরুদ্ধে নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও একটি কবরস্থানের মাটি ভরাটের কাজে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। মাদরাসার টাকা আত্মসাৎসহ বিভিন্ন উন্নয়ন কাজে বিপুল পরিমাণ টাকা আত্মসাতেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102