ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেমরায় টেক্সটাইল মিল কর্মচারীকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৬১ বার পঠিত

রাজধানীর ডেমরায় পূর্বশত্রুতার জেরে মো. জামাল হোসেন নামে টেক্সটাইল মিলের এক কর্মচারীকে সন্ত্রাসীরা কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করেছে। ভুক্তভোগীর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে শনিবার ডেমরা থানায় অভিযুক্ত পাঁচজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন জামাল। বৃহস্পতিবার দুপুরে ডেমরার বড়ভাঙ্গা এলাকার নেওয়াজ টেক্সটাইল মিলের পেছনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, বড়ভাঙ্গা-ডগাইর এলাকায় বসবাসরত কুমিল্লার বড়ুরা উপজেলার কাজু মিয়ার ছেলে মো. মঞ্জু, তার ভাই মো. মনির, মো. শাওন, তাদের সহযোগী বড়ভাঙ্গা এলাকায় বসবাসকারী মো. রুবেল ও মো. মামুনের ছেলে মো. প্রান্ত।

জামাল জানান, সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় মঞ্জু চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয় ও বাকিরা এলোপাতাড়ি মারধর করে। আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে আমার পকেটে থাকা ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102