ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেমরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

রাজধানীর ডেমরা কামারভোগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালক খুন হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে কামারভোগে সাবেক হাসু কমিশনারের বাড়ি সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া ট্রাকচালক নাইম মোল্লা জানান, রাতে তারা সারুলিয়া থেকে ট্রাকে করে বালু নিয়ে কামারভোগ ৪ নম্বর রোডে ফেলছিলেন। রাত সাড়ে ৩টার দিকে সাইফুল প্রথমে তার ট্রাকে করে বালু নিয়ে যায়। এর কিছুক্ষণ পর একই জায়গায় হান্নান নামে আরেক ট্রাকচালক বালু নিয়ে যাবার পর সেখানে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস মিয়া জানান, খবর পেয়ে রাতে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটের নিচে ছুরিকাঘাত রয়েছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা মো. নাইম মিয়া জানান, সাইফুলের বাবার নাম ফজলুল হক। স্ত্রী মানসুরা আক্তার অর্পা ও এক মাত্র মেয়েসহ পরিবার নিয়ে ডেমরা আমুলিয়া মেন্দিপুরে নিজ বাড়িতে থাকতো। নিজের ড্রাম ট্রাক চালাতো সাইফুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102