ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড্রামের ভেতর লাশ নিয়ে বাস গেলো গন্তব্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের ড্রামের থেকে বোরকা পরিহিত অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল মাদারীপুর সীমান্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, বরিশালের কেন্দ্র্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাতে আন্তঃরুটে যাতায়াতকারী আরসি পরিবহনের একটি বাস ভুরঘাটার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নগরীর গড়িয়ারপার এলাকায় আসলে এক ব্যক্তি একটি ড্রাম ওই  বাসে তুলে দিয়ে হেলপারকে বলে তার লোকজন ভুরঘাটা থেকে ড্রামটি নামিয়ে নিয়ে যাবে।বাসটি ভুরঘাটা পৌঁছানোর অনেক সময় পার হয়ে গেলেও কেউ ড্রাম নিতে আসেনি। একপর্যায়ে বাসের হেলপার উপায় না পেয়ে নিজেই ড্রামটি বাস থেকে নিচে নামায়। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামটি খুলে এক নারীর মরদেহ দেখতে পায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, ড্রামে বোরকা পরিহিত আনুমানিক ৩০ বছরের নারীর লাশ ছিল। আজ ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102