ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড্রেজার ডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

চট্টগ্রামের মীরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজদের মধ্যে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।

তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে। তবে তাদের শরীর ফুলে গেছে। এ নিয়ে মোট ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি চারজন এখনও নিখোঁজ।

আজ উদ্ধার হওয়া মৃত শ্রমিকরা হলেন- পটুয়াখালী সদরের সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আবদুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে জাহিদ বারি।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উদ্ধার হওয়া মরদেহটি ছিল একই এলাকার ফকির বাড়ির ফকির রহমানের ছেলে আল আমিন ফকিরের (২৯)।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মঙ্গলবার রাতে এক জনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ইতোমধ্যে আরো তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে, সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজারটি ডুবে এ ঘটনা ঘটে। এতে আট শ্রমিক নিখোঁজ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102