ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্যের জেরে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৯ বার পঠিত

কুমিল্লায় ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগরে উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম মাদরাসা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা ইউনিয়ন কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মামুনের বড় ভাই।

নিহতের ছোট ভাই যুবলীগ নেতা মাহাবুবুল আলম মামুন বলেন, প্রতিবেশী ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতেন। এ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার (২৯ জুলাই) মাসুমের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে ছিদ্দিকুর রহমানের ছেলেরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, এতে ক্ষুব্ধ হয়ে রোববার বিকেলে পুনরায় মাসুমের ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন তারা। পরে কামাল্লা মাদরাসা মাঠে পাইপ ভাঙার বিষয়ে জানতে চাইলে এসময় তারা দেশীয় অস্ত্র নিয়ে ভাইয়ের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102