ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড্র করে শিরোপা স্বপ্ন ধুসর বার্সেলোনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

শিরোপা স্বপ্ন ধুসর বার্সেলোনার। লেভান্তের সাথে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করেছে কাতালানরা।

অথচ স্বাগতিকদের বিপক্ষে ২৫ মিনিটে মেসির গোলে লিড নেয় বার্সা। চলতি বছরে ২৭ গোল এলএমটেনের। ৯ মিনিটের ব্যবধানে স্কোর লাইন ২-০ করেন পেদ্রি। কাতালানদের দাপট দেখানো প্রথামার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই হাফটাইমে যায় বার্সেলোনা। তবে সেই বিরতিতেই ছন্দ হারায় মেসিরা।

বিরতির পর দুই মিনিটের ব্যবধানে লেভান্তেকে সমতায় ফেরান মেলেরো ও মোরালেস। অবশ্য ম্যাচের ৬৪তম মিনিটে ওসমান দেম্বেলের নৈপূন্যে আবারও লিড নেয় বার্সেলোনা। তবে শেষরক্ষা হয়নি।

নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে স্বাগতিকদের হয়ে স্কোর লাইন ৩-৩ করেন সার্জিও লিও। এরপর আক্রমণ-প্রতিআক্রমণের কয়েকটি প্রচেষ্টা দেখা গেলেও তা যথেষ্ট ছিলোনা।

দুইবার এগিয়ে থেকেও তাই পয়েন্ট হারাতে হলো কোম্যানের শিষ্যদের। এ ড্রয়ে শিরোপা স্বপ্ন অনেকটাই শেষ বার্সেলোনার। লা লিগা শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে নিজেদের শেষ দুই ম্যাচ জয়ের পাশাপাশি প্রায় অসম্ভব সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে মেসিদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102