ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড. ইউনূসকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে সরকার: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. ইউনূসকে জেলে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ড. ইউনূস নয়, দেশের জনগণের ওপর ভর করেছে বিএনপি। আমরা বিশ্বাস করি, এই দেশের জনগণই সরকার তৈরি করবে, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান রচিত ‘নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘হাজারো নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরছে। এক-দেড় মাসের মধ্যে হয়তো আমাকেও জেলে যেতে হতে পারে। কারণ, যারা সরকারকে বলছে—তুমি চলে যাও, ছেড়ে দাও ক্ষমতা। সরকার তাদের সাজা প্রদানের ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিদিন বিএনপির হাজার হাজার নেতাকর্মী কোর্টের বারান্দায়, এটি কোনও গণতন্ত্রের দেশে হতে পারে না।’

তিনি বলেন, ‘‘আমরা আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, এভাবে অসংখ্য মানুষকে আমরা মুক্ত করবো। আজকে আসার সময় যখন নামছি কোর্ট থেকে, তখন দেখি পায়ে বেড়ি দেওয়া, হাতে দড়ি বেঁধে আমাদের ইসহাক সরকারের ভাই ইয়াকুবকে কোর্টে নিয়ে যাচ্ছে। আমি তাকে জড়িয়ে ধরলাম সেখানে। সে আমাকে বললো, ‘আমি ভয় পাই না স্যার। আপনারা এদের (অন্য নেতাদের) মুক্ত করেন। তাহলেই আমি সবচেয়ে খুশি হবো।’ তো এই হচ্ছে মানুষ।’’

আজকে এত অত্যাচার এত নির্যাতনের পরেও তারা কিন্তু তাদের জায়গা ছেড়ে যায় নাই। তাই আজকে আমি আপনাদের অনুরোধ করবো, আজকে আপনারা সবাই মিলে একবার অন্তত নেমে পড়ুন। দেখবেন, এরা (সরকার) পালাবার পথ পাবে না।’

ফখরুল বলেন, ‘নির্বাচন তো আমরা চাই, আমরা বিশ্বাস করি, নির্বাচন ছাড়া পরিবর্তনের কোনও উপায় নেই। এটা বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীনে হয়, পূর্ব অভিজ্ঞতায় দেখেছি—কোনও দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। যদি সেটা আবার আওয়ামী লীগের অধীনে হয়, তা তো কখনোই সুষ্ঠু হবে না।’

তিনি বলেন, ‘আমানউল্লাহ আমান যে বই লিখেছে, এই বই একটা কালের সাক্ষী। একটা সময়কার বয়ান, যে সময়ে সব প্রতিকূলতাকে লড়াই করে, উপেক্ষা করে তারা একটা জয়লাভ করেছিল, যুদ্ধে জয়ী হয়েছিল। আসুন, আজকে আমরা সেভাবে এগিয়ে যাই।’

আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102