ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জন জামিন পেলেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৫ বার পঠিত

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন জামিন পেয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার ৩ নম্বর শ্রম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানান। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকায় মুচলেকায় ড. ইউনূসসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানটির শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এসবের মধ্যে রয়েছে, ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকার পরও তাদের স্থায়ী করা হয়নি, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

ওইসব অভিযোগের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে ফৌজদারি আইনে মামলা দায়ের করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102