ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার গাবতলীতে ১০ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৬ বার পঠিত

ঢাকার মিরপুর দারুস সালামের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দশ তলা থেকে পড়ে রুবেল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকার হরিরামপুর বড় মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।

মঈনের সহকর্মী মো. লিটন মিয়া জানান, তারা হরিরামপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। মঈন সেখানে রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সকাল থেকে ভবনের দশ তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন তিনি। কাজের ফাঁকে ছাদের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন মঈন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

মঈনের বাবা মোসলেহ উদ্দিন বলেন, আমাদের বাড়ি ভোলা সদর উপজেলার চড়নাবাদ গ্রামে। বর্তমানে গাবতলীর হরিরামপুর এলাকায় থাকি। বিকেলে দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মঈনকে আহত অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102