ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার তাপমাত্রা আজও থাকতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল (রোববার), ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে গতকাল ঢাকার জনজীবন ছিল দুঃসহ। আজও ভোর থেকেই কড়া রোদ উঠেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ। আর্দ্রতার পরিমাণ কম থাকায় তাপমাত্রা বেশি থাকলেও তুলনামূলক কম গরম অনুভূত হতে পারে।

ঢাকায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টাতেই ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102