ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার তাপমাত্রা কমাতে কী করবেন, জানালেন চিফ হিট অফিসার বুশরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

ঢাকার তাপমাত্রা কমাতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বুশরা। তিনি কাজ শুরুও করেছেন। নানা পরিকল্পনাও হাতে নিয়েছেন। সেগুলো ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছেন।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বুশরা। সেখানে রাজধানীতে তাপমাত্রা কমাতে কী কী করবেন তা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করব কুলিং সেন্টার ওয়াটার এক্সেস তৈরি, রাস্তায় রাস্তায় কুল জোন। বিশেষ করে গাছকে প্রায়োরিটি দেব। আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে। গাছগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। তা হলে ঢাকার তাপমাত্রা কমবে।

তিনি বলেন, মাত্র এক মাস আগে দায়িত্ব নিয়েছি। অনেক কিছু পরিকল্পনা আছে।

ঢাকার ওপর স্টাডি করছি । সারভে করব। এত দ্রুত সম্ভব না। সময় লাগবে। আশা করি কিছু লাঘব হবে তাপমাত্রা।

মেয়র আতিকের মেয়ে বুশরা বলেন, আমি খুবই অবাক হই, বিশেষ করে গরমের মধ্যে ছোট বাচ্চারা এবং অসুস্থ রোগীদের কষ্ট দেখে । আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে কিছু লাঘব হবে ।

এর আগে ৪ মে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান – অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রকফেলার) ঢাকা উত্তর সিটির এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো মোকাবিলায় বুশরাকে নিয়োগ দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102