ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার ধামরাইয়ে কৃষককে কুপিয়ে হত্যা, মূলহোতার দায় স্বীকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মো. সেলিম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন মূল আসামি দ্বীন ইসলাম (৪০)।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা কার্যালয়।

এর আগে, বুধবার (৩০ নভেম্বর) গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দ্বীন ইসলাম বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে হত্যার দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানায় পিবিআই।

আসামি দ্বীন ইসলাম (৪০) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়কৈ গ্রামের আ. সাত্তারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সেলিম তালুকদারের সঙ্গে প্রতিপক্ষ আ. সাত্তারের বিরোধ চলছিল। গত ২১ অক্টোবর সকালে প্রতিপক্ষ লিটন সেই জমিতে মাটি কাটতে গেলে সেলিমের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আ. সাত্তার ও তার ছেলে জাহিদ, দ্বীন ইসলাম, জহুরুল, লিটন বিভিন্ন দেশীয় অস্ত্র এবং চাপাতি দিয়ে আঘাত করলে সেলিম গুরুতর আহত হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন শরীফ ও শাহিন।

পরে তাদের উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেলিমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সেলিমের পিতা আ. কাদের ১৮ জনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩৩।

এদিকে, আলোচিত মামলা হওয়ায় পিবিআই ঢাকা জেলা নিজ উদ্যোগে গত ৩০ নভেম্বর মামলাটির তদন্তভার নিয়ে এসআই সালেহ ইমরানকে এর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে।

বিষয়টি নিশ্চিত করে এসআই সালেহ ইমরান বলেন, সেলিম হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করা হলেও গ্রেফতার দ্বীন ইসলামের আঘাতেই সেলিমের মৃত্যু হয়। তাই এ ঘটনায় তাকে গ্রেফতার করা খুবই জরুরী ছিল। কারণ, ঘটনার পর থেকেই দ্বীন ইসলাম পলাতক ছিল। গ্রেফতারের পর আসামি দ্বীন ইসলাম আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

মামলায় পলাতক অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত বলেও জানান তদন্তকারী কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102