ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৪ বার পঠিত

ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে কলেজছাত্রসহ দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন ঢাকা কমার্স কলেজের ছাত্র জুবায়ের (২২) ও ভাঙারি ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল (৩৭)। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে বাস-লেগুনা সংঘর্ষে সাত জন আহত হন।

তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জুবায়ের মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে রুবেল মারা যান।

পুলিশ বাস ও লেগুনা আটক করলেও বাসের চালক পালিয়ে যান। আহতদের মধ্যে লেগুনার চালক রয়েছেন বলে ওসি জানান।

নিহত রুবেলের ভাগ্নে বাবু জানান, রুবেল সাভারে থাকতেন। তার স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে থাকতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102