ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬কেজি সোনা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও এনএসআই এর সহযোগিতায় কাস্টম হাউস ঢাকা এর প্রিভেন্টিভ টিম কর্তৃক সাড়ে ৬ কেজি স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট হিসেবে কর্মরত। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো: সানোয়ারুল কবীর বলেন, তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। ওই বারগুলো ফ্লাইটের একযাত্রী তাকে হ্যান্ডওভার করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102