ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার সাভারে তরুণকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, চা দোকানি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

ঢাকার সাভারে তরুণকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল (৩০) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ওই এলাকা থেকে সোহেলকে আটক করেছে পুলিশ। সে রেডিও কলোনি এলাকার মৃত কিতাব আলীর ছেলে। ঢাকা-আরিচা মহাসড়কের একটি পোশাক কারখানার সামনে চায়ের দোকান চালাতো।

স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, কয়েকদিন আগে ঠাকুরগাঁও থেকে সাভারের রেডিও কলোনি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণ-তরুণী। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন তাদের আটক করে। পরে ওই তরুণকে আটক করে মারধর করে এবং একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে চা দোকানি সোহেল।

ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মোমেনুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102