ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেটা আর হচ্ছে না। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।

তিনি জানান, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।

নোরা জন্মসূত্রে কানাডিয়ান আর পৈতৃক সূত্রে মরোক্কান। বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অংশ নেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে। এরপর অভিনয় করেন ‘রোয়ার: দ্য টাইগার্স অব সুন্দরবন’ সিনেমায়। তিনি পুরী জগন্নাথের তেলেগু সিনেমা ‘টেম্পার’-এ আইটেম গানে কোমর দোলান। এ ছাড়া ২০১৫ সালে ইমরান হাশমি অভিনীত ‘মি.এক্স’ সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘বাহুবলি: দ্য বিগনিং’ ও ‘কিক-২’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোরা টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক কোম্পানিটির চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে তার। যা নোরার খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102