ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় ৪ কোটি টাকার ফ্ল্যাটে থাকেন ডা. মুরাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

প্রতিমন্ত্রী পদ হারানো জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান রাজধানী ঢাকায় যে ফ্ল্যাটে থাকেন তার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। এক হাজার ৮০০ বর্গ ফুটের বিশাল আয়তনের ফ্ল্যাটটিতে সপরিবারে বসবাস করে আসছেন তিনি।

বুধবার ধানমন্ডির ১৫ নম্বর (সাবেক ২৮ নম্বর) সড়কের ভবন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা ঢাকা টাইমসকে জানান, পরিবার নিয়ে ভবনের চার তলায় থাকেন মুরাদ হাসান। এটি এক হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভবন সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ওই ভবনটির ফ্ল্যাট কিনতে খদ্দেরকে প্রতি বর্গ ফুটের জন্য গুনতে হয়েছে ২২ হাজার টাকা। সে হিসেবে এক হাজার ৮০০ বর্গ ফুটের ওই ফ্লাটটির দাম দাঁড়ায় তিন কোটি ৯৬ লাখ টাকা।

ভবন সংশ্লিষ্টরা আরও জানান, একই ভবনের দ্বিতীয় তলায় আরও একটি ফ্লাট রয়েছে মুরাদ হাসানের। যা তিনি নিজের অফিস হিসেবে ব্যবহার করেন। সেটির আকার এবং দামও একই।

সম্প্রতি নানা বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় ছিলেন মুরাদ হাসান। এর মধ্যেই এক নারীকে অবমাননা করে বক্তব্য ও একজন চিত্রনায়িকার সঙ্গে প্রতিমন্ত্রী মুরাদের কুরুচিপূর্ণ ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে গত সোমবার রাতে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে মুরাদকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে তিনি ই-মেইলে পদত্যাগপত্রটি মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠান। পরে তার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পক্ষে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পরে সেটি সারসংক্ষেপ আকারে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর সেটি যায় বঙ্গভবনে।

পদত্যাগের পর তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সংসদ সদস্য পদও থাকবে না বলে সূত্রে জানা গেছে।

এদিকে ওই ফোনালাপ প্রকাশের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি। তিনি বর্তমানে কোথায় রয়েছেন তা জানা যাচ্ছে না।

ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102