ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-আরিচা মহাসড়কে সালেহপুর সেতুর বিমে ফাটল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকার সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেতুর একপাশ দেবে যাওয়ায় সে পাশে যান চলাচল বন্ধ করে দিয়ে অন্য পাশ দিয়ে যান চলাচল করানো হচ্ছে।এরই মধ্যে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এর ফলে মহাসড়কে সারাক্ষণই যানজট লেগেই থাকছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি সেতুকে দুটি লেন হিসেবে ব্যবহার করা হয়। ঢাকাগামী সেতুটির একপাশ দেবে গেছে এবং সেতুর নিচের আটটি বিমের মধ্যে চারটিতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যার পর সওজের নজরে আসার পর সেতুর ঢাকাগামী লেনটি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে একটি লেন ব্যবহার করেই পুলিশ সদস্যরা ১০ মিনিট পর পর সাভার থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সাভারগামী যানবাহন পারাপার করছেন।

এতে বুধবার রাত থেকে সেতুটির দুই পাশে ৬ কিলোমিটার যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাই যানজট এড়াতে সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া এই পথ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এক লেন বন্ধ করে (সাভার থেকে ঢাকাগামী) সংস্কারের কাজ শুরু করেছে ঢাকা সড়ক বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, সেতুটির সাভার থেকে ঢাকাগামী লেনের অংশের গার্ডারে ফাটল দেখা দেয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেতুটি দ্রুত মেরামত করা হবে।

সওজ এর ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, সালেহপুরে দুই লেনের দুটি সেতু রয়েছে। এর মধ্যে সড়কের পূর্বপাশের সেতুটির (সাভার থেকে ঢাকাগামী লেন) এক পাশের গার্ডারে (ভিম) ফাটল দেখা দিয়েছে। সেই সঙ্গে সেতুটির এক পাশে অনেকখানি দেবেও গেছে। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি সাভার ও দেশের উত্তর- দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এ ঘটনায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা মেরামতের কাজ শুরু করেছি। কাজ শেষ হতে সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ। তবে যতদ্রুত সম্ভব আমরা কাজ শেষ করার চেষ্টা করছি।

ঢাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান জানান, সেতুটির যেই অংশের গার্ডারে ফাটল দেখা দিয়েছে সেটি মূলত ৭০ এর দশকে নির্মিত। সাধারণত এ জাতীয় কোনো সেতু নির্মাণের পর তার আয়ুষ্কাল ৫০ বছর ধরা হয়। আমরা এমনিতেও সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম, তবে কিছু জটিলতার কারণে কাজটি এখনো শুরু করা যায়নি। প্রাথমিকভাবে আমরা আমাদের প্রকৌশলী ও পরামর্শকদের নিয়ে সেতুটি পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ অংশের লেনটি বন্ধ রাখার পরামর্শ দিয়ে নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। ধারণা করছি সংস্কারের মাধ্যমে অতি দ্রুত সেতুটির ওই লেনটি পুনরায় সচল করা সম্ভব হবে।

ঢাকা জেলা পুলিশের (উত্তর) পরিদর্শক (প্রশাসন) মো. আব্দুস সালাম জানান, ঝুঁকি বিবেচনায় সেতুটির একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পর্যাপ্ত পুলিশ ও ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102