ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরিয়ম বেগম মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৩ বার পঠিত

বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার সহধর্মিনী ও ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরিয়ম বেগম মারা গেছেন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। মরিয়ম বেগম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

অসুস্থ বোধ করায় আজ সকালে তাকে সোহরাওয়ার্দী মেডিক্যালে নেয়া সেখানেই তাঁর মৃত্যু হয়।

মরিয়ম বেগমের মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে তাঁকে রায়েরবাজার গোরস্থানে দাফন করা হবে।

মরিয়ম বেগম কর্মজীবনে ঢাকা কলেজ ছাড়াও সরকারি কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়াও বেশ কয়েকটি কলেজে শিক্ষকতা করেন।

১৯৪৮ সালে ৮ জানুয়ারি জন্ম নেন মরিয়ম বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102