ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৫ বার পঠিত

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশনাও দেয়া হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয় উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯-০৪-২০২২ তারিখ মঙ্গলবার থেকে ০৫-০৫-২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। অদ্য মঙ্গলবার বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়া হলো।

এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৪টায় ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, রাজধানীর নিউমার্কেট এলাকায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাটে আগুন দেয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।

এখন পর্যন্ত এ ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ২২ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে গণমাধ্যকর্মীরাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102