ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, তিন মামলায় আসামি ১৩০০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির। আর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি করেছেন। এসব মামলায় ১৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট থানার এসআই শাহ আলম বলেন, বুধবার রাতেই মামলা তিনটি রেকর্ড হয়েছে। আসামি সব অজ্ঞাত। মেহেদী হাসানের মামলায় ২৪ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতানাম ৯০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ইয়ামিন কবিরের মামলায় ১৫০-২০০ জনকে এবং সাঈদের মামলায় আসামি করা হয়েছে ১৫০-২০০ জনকে।

গত সোমবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের এ রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। পর দিন মঙ্গলবার সকাল থেকে দুপুর আড়াইটার দিকে দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক আহত হন। আর নিহত হন ২ জন।

জানা গেছে, নিউমার্কেটের দুই দোকানের কর্মীর মধ্যে ঝমেলা হওয়ার পর এক দোকানের কর্মচারী ঢাকা কলেজের ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ডেকে আনেন। পরে সেখানে মারধরের শিকার হয়ে ছাত্রবাসে ফিরে আরও শিক্ষার্থী নিয়ে মধ্যরাতে নিউমার্কেটে হামলা চালালে বাঁধে সংঘর্ষ।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102