ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশালের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলিচালক জহিরুল তালুকদার (২৫), তার সহযোগী একই এলাকার শাহজাহান হাওলাদারের বায়েজিদ (২৫) ও বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছলে বাসটি বিপরীতমুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিচালকের লাশ উদ্ধার করা হয়। আর আহত দুজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বাকেরগঞ্জ থানার ওসি আলিউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102