ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড ইউটার্ন এলাকায় গাড়ি ঘোরানোর সময় দ্রুত গামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ৩টি প্রাইভেট কার, ৩ টি পিকআপ, ২টি মোটরসাইকেলসহ ১০টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে এক ব্যক্তি নিহত ও ১০ জন গুরুতর আহত হন।
এঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন উদ্ধার তৎপরতা চালান। এটিএসআই বাহার উদ্দিন জানান, ঘটনাটি ভয়াবহ। এক সাথে ১০টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102