ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

লকডাউনের খবরে ঘরমুখো মানুষের চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ ভোর থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে শহীদনগর পর্যন্ত তিন কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, করোনার দ্রুত সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আগামী ১৪ই এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে সরকারের তরফে। ফলে অনেকে ঝামেলা এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক, পিকআপে করে। এসব ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। মনোহরগঞ্জর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. আলম জানান, সকাল ছয়টায় যাত্রাবাড়ি থেকে রওনা হন তিনি।

সকাল সাড়ে নয়টায় তিনি দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছেন। ৫০ কিলোমিটার পথ যেখানে এক ঘণ্টায় পাড়ি দেওয়া যায়, সেখানে আজ সাড়ে তিন ঘণ্টা লেগেছে।

ইনসাফ পরিবহনের বাসচালক আবুল হাশেম, কাভার্ড ভ্যানের চালক হোসাইন, ট্রাকচালক শুক্কুর আলী ও রহমান মিয়া বলেন, ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক যেতে এক ঘণ্টার বদলে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘণ্টা লাগছে। অসংখ্য যানবাহন একযোগে মহাসড়কে বের হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102