ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা টেস্টর প্রথম দিনে সমানে সমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে উইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেটে ২২৩ রান। দিন শেষে এনক্রুমা বোনার ৭৪ রানে ও জশুয়া ডি সিলভা ২২ রানে অপরাজিত রয়েছেন।

ঢাকা টেস্টের প্রথম দিন সকালের সেশনে শুধু জন ক্যাম্পবেলের উইকেটই নিতে পেরেছিল বাংলাদেশ। ২১তম ওভারে গিয়ে ক্যাম্পবেলকে (৩৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর দ্বিতীয় সেশনটা ভালো কেটেছে টাইগারদের। আবু জায়েদ রাহি ও সৌম্য সরকার মিলে তুলে নিয়েছেন ক্যারিবীয়দের তিন উইকেট।

বারবার উইকেট হারাতে থাকা ক্যারিবীয়দের প্রতিরোধের পথ দেখায় পঞ্চম উইকেটে বোনার ও জার্মেইন ব্ল্যাকউডের জুটি। তবে এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম। নিজের বলে নিজেই ক্যাচ ধরে ২৮ রানে ব্ল্যাকউডকে ফেরান তাইজুল।

এর আগে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে বাদ পড়েন সাকিব, সাদমান ও মুস্তাফিজ। দলে নতুন মুখ সৌম্য সরকার, আবু জায়েদ রাহী ও মোহাম্মাদ মিথুন।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তার অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হক শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডি সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102