ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা টেস্টে কঠিন পরীক্ষায় মুশফিক-মিঠুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

প্রথম ইনিংস শেষে সফরকারীদের সংগ্রহ ৪০৯ রান। প্রতিপক্ষের রান দেখে একটু বিচলিতই হয়ে গেল কিনা বাংলাদেশের ব্যাটসম্যানরা? সে যাই হোক, বড় পুঁজির বিপক্ষে লড়তে তো হবে। কিন্তু লড়াইয়ের আগে নেমে এলো বিপর্যয়। রীতিমতো দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে দিকহারা স্বাগতিক ব্যাটসম্যানরা। নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় টাইগাররা। ১১ রানের মধ্যেই বিদায় নেন দুই টপ অর্ডার। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে দিনশেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে উইন্ডিজদের চেয়ে এখনো ৩০৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

ঢাকা টেস্টে সাকিবের বিকল্প হিসেবে নামেন ওপেনার সৌম্য সরকার। কিন্তু হতাশ করেন তিনি। বিদায় নেন শূন্য রানে। এরপর নাজমুল হোসেন শান্তও থিতু হতে পারেননি উইকেটে। ফিরে গেছেন মাত্র ৪ রানে। দলীয় ১১ রানে দুই ব্যাটসম্যান হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের ইনিংস মেরামতের দায়িত্ব নেন অভিজ্ঞ তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক। কিন্তু এই জুটিকেও বেশিদূর এগুতে দেয়নি সফরকারী বোলাররা। মুমিনুল বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে। আর ভালোই খেলতে থাকা তামিম বিদায় নেন ৪৪ রানে। আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

৭১ রানে ৪ উইকেট যাওয়ার পর দলের হাল ধরেন মুশফিক এবং মিঠুন। ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছে এই জুটি। মুশফিক অপরাজিত আছেন ২৭ রানে আর মিঠুন ক্রিজে আছেন ৬১ বলে ৬ রান নিয়ে। টাইগারদের বিপর্যয় সামাল দিতে লড়েতে হবে এই দু’জনকে। তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে আশার আলো ছড়াতে পারবেন কিনা এই দুই ব্যাটসম্যান এখন সেটিই দেখার অপেক্ষা।

এর আগে বাংলাদেশি বোলারদের চরম পরীক্ষা নিয়ে ৪০৯-এ থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এনক্রুমা বোনারের ৯০ আর জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।

প্রথম দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। সকালে খেলা শুরু হওয়ার পর কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান যোগ করে সফরকারীরা। দলীয় ২৬৬ রানে ফিরে যান এনক্রুমা বোনার। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ফিরে যান তিনি। এরপর জুটি গড়েন আলজেরি জোসেফ ও জোশুয়া দ্য সিলভা। বাংলাদেশি বোলারদের হতাশ করে সচল রাখেন রানের চাকা। দু’জন মিলে গড়েন মূল্যবান ১১৮ রানের জুটি। তবে সিলভাকে ফিরতে হয় আক্ষেপ নিয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে তাকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। জোসেফের ব্যাট থেকে আসে ৮২ রান।

বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি করে উইকেট। এছাড়া সৌম্য এবং মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102