ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা টেস্টে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ঢাকা টেস্টে এখনও সুবিধাজনক অবস্থানে পৌঁছতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা।

তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৬২ রান। ফলোঅন এড়াতে এখনও বাংলাদেশের প্রয়োজন ২১০ রান।

উইকেটে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ও। তৃতীয় দিনে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তিনি অপরাজিত আছেন ৫০ রান নিয়ে। তাকে যোগ্য সঙ্গ দেয়া মিথুন ফিরে গেছেন ৮৬ বলে ১৫ রান করে। টেস্ট সিরিজ বাঁচাতে প্রবল চাপে পড়ে যাওয়া বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামাল দিতে মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন দাস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে দুই বাংলাদেশি টপ অর্ডার বিদায় নেন। ধুঁকতে থাকা বাংলাদেশের ইনিংস মেরামতের দায়িত্ব নেন অভিজ্ঞ তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক। কিন্তু এই জুটিকেও বেশিদূর এগোতে দেয়নি সফরকারী বোলাররা। মুমিনুল বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে। আর ভালোই খেলতে থাকা তামিম বিদায় নেন ৪৪ রানে। আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। মুশফিক ৫৪ রানে এবং মিথুন ১৫ রানে বিদায় নেন।

এর আগে, বাংলাদেশি বোলারদের চরম পরীক্ষা নিয়ে ৪০৯-এ থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এনক্রুমা বোনারের ৯০ আর জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102