ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা থেকে ফুসলিয়ে জয়পুরহাটে গণধর্ষণ, গ্রেফতার ইউপি সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

জয়পুরহাটে পাওনাদারের কাছ থেকে টাকা তুলে দেওয়ার নাম করে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ করার অভিযোগে ইউপি সদস্য সাহাবুলসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। একজন জনপ্রতিনিধির এমন ন্যক্কারজনক ঘটনায় সুষ্ঠু বিচার দাবি জানিয়েছে স্থানীয় বাসন্দিাসহ জনপ্রতিনিধি ও নারী নেত্রীরা। এদিকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আসামিদের আদালতে পাঠানো হয়। গ্রেফতার ইউপি সদস্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মীর্জাপুর গ্রামের শরিফ উদ্দীনের ছেলে এবং দুদু মিয়া উত্তর বানিয়াপাড়া গ্রামের জোবায়দুর রহমানের ছেলে।

জানা গেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের বাসিন্দা গত ১০ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর ৮ বছর ধরে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। এরই সুবাদে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের জাহিদুল নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে পরিচয় সূত্রে এবং বিয়ের আশ্বাস পেয়ে তাকে দেড় লাখ টাকা ধার দেন। কিন্তু এরপর সে আর তাকে বিয়ে করেন না। উপায় না পেয়ে স্থানীয় ধরঞ্জী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ম্যাম্বার সাহাবুলের শরণাপন্ন হন ওই নারী।

এরই ধারাবাহিকতায় গত সোমবার তাকে পাওনা টাকা তুলে দেওয়ার আশ্বাসে ঢাকা থেকে পাঁচবিবিতে ডেকে আনেন ওই মেম্বার। এরপর তার সহযোগী স্থানীয় দুদু মিয়ার বাড়িতে রেখে পালাক্রমে তাকে দুজনে ধর্ষণ করলে নির্যাতিতা নারী মঙ্গলবার রাতে পাঁচবিবি থানায় ওই দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে।

চলতি বছরের জানুয়ারী মাসেই এ উপজেলায় ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন স্থানীয় নারী নেত্রী ও জনপ্রতিনিধিরা। এ বিষয়ে স্থানীয় নারী নেত্রী কাজল বেগম বলেন, আমরা আমাদের নারী সমাজ নিয়ে উদ্বিগ্ন। আর স্থানীয় পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, এসব ধর্ষণকারীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

ধর্ষণের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত ইউপি সদস্যসহ তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102