ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা থেকে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৩ বার পঠিত

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন রুটে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার আন্তঃজেলা ও দূরপাল্লার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা সোমবার (৮ আগস্ট) ওয়েবসাইটে প্রকাশ করেছে বিআরটিএ।

গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

এরপর শনিবার (৬ আগস্ট) রাতে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। নতুন হিসেবে সিটি সার্ভিসে জনপ্রতি কিলোমিটার প্রতি বাড়ে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় জনপ্রতি প্রতি কিলোমিটারে ৪০ পয়সা করে বাড়ানো হয়।

এতে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রাপ্ত দূরত্ব এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ব্রিজ টোল/ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রী প্রতি প্রত্যেক পারাপারে টোল/ফেরি ভাড়া (প্রযোজ্য ক্ষেত্র) নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত ভাড়ার তালিকা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

ঢাকা থেকে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102