ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৯২ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপ করে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই রুটে নতুন নির্ধারিত ভাড়া হবে ৫৫টাকা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে বুধবার (১৭ আগস্ট) এই পথের দূরত্বে পরিমাপ করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার। এ সময় বাড়তি ভাড়াও কিলোমিটার প্রতি ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়।

কিন্তু নারায়ণগঞ্জের বাস মালিকরা, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২৩ কিলোমিটার দাবি করে ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ভাড়া নির্ধারণ করেন।

তবে, পথটির দূরত্ব ১৯ কিলোমিটারের বেশি নয় দাবি করেন সাধারন যাত্রীরা। এনিয়ে চরম ক্ষোভ আর সমালোচনার মুখে বাস মালিকরা আরও ৫ টাকা কমিয়ে ভাড়া ৬০টাকা করেছিলেন।

গত ১৪ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বি আরটি এর প্রতিনিধিদের সম্মিলিত টিম দিয়ে সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপের সিদ্ধান্ত গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এ নিয়ে কমিটিও করে দেওয়া হয়। ১৭ আগস্ট সরেজমিনে পরিদর্শন করে দূরত্ব নির্ধারণ ও ভাড়া ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইসমত আরা জানান, সেই পরিদর্শন টিম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯.৯ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করেন।

সেই হিসাবে গড়ে ২০.৫৫ কিলোমিটার নির্ধারণ করা হয়। ২ টাকা ৪০ পয়সা হিসেবে হয় ৫০ টাকা আর ফাইওভারের টোল নিয়ে হয় ৫৫ টাকা।

এ ভাড়া বুধবার থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102