ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

পহেলা মার্চ থেকে আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন, উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। তবে জাতীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কম বলেও জানান তিনি।

আবাসিক হল খুলে দেয়ার দাবিতে সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, ১৭ই মে আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্তে তাদের আস্থা নেই। কারণ এর আগেও বেশ কয়েকবার হল খোলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।

সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর হল খোলার দাবিতে উপাচার্যকে স্মারক লিপি দেন তারা। শিক্ষার্থীদের সাথে কথা বলে উপাচার্য ব্রিফিংয়ে জানান, একাডেমিক কাউন্সিলের বৈঠকে হল ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক কাউন্সিলে হল খুলে দেয়ার সিদ্ধান্ত না হলে, আবারো আন্দোলনে যাবেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102