ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য তৈরি, উচ্ছ্বসিত হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছেন চারুকলা অনুষদের এক শিক্ষার্থী। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিরো আলম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভাস্কর্যের সঙ্গে তোলা একটি সেলফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন হিরো আলম।

হিরো আলম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’ হিরো আলমের ভাস্কর্যটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমার।

হিরো আলমের ভাস্কর্য তৈরির বিষয়ে উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, ‘বিভাগের স্টাডি ওয়ার্ক হিসেবে আমরা অনেক কাজ করি। ২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ক্যারেক্টর নিয়ে ভাস্কর্যটা তৈরি করি। এটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করা। হিরো আলমকে ক্যারেক্টর হিসেবে গ্রহণ করার কারণ হচ্ছে, তার চেহারার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না।’

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমাকে সবাই ভালোবাসেন। এ ঋণ কোনোভাবে আমি শোধ করতে পারবো না। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। সবাই ভালোবাসে দেখেই আজ আমি হিরো আলম হতে পেরেছি। ইচ্ছা আছে, ভাস্কর্যটি আমি সংগ্রহ করবো।’

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততা শেষে আবারও কাজে ফিরেছেন হিরো আলম। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে আপন ভুবনে ব্যস্ত রয়েছেন তিনি।

বর্তমানে তার হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এবছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102