ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত
ফাইল ছবি

রোববার (২৭ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছিল ঢাকা শিক্ষাবোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৭ জুন থেকে শুরু হবে ফরম পূরণ, শেষ হবে ৭ জুলাই। পুরো ফরম পূরণ প্রক্রিয়াটি অনলাইনের সম্পূর্ণ করতে হবে বলে জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102