ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে ঢাকায় বসবাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৫ বার পঠিত
গ্রেফতার মাহবুবুল আলম

ঢাকা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে পাঁচ বছর পালিয়ে ছিলেন বগুড়ার ব্যবসায়ী মাহবুবুল আলম (৬০)। অবশেষে শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৯ মে) বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাহবুবুল আলম বগুড়া শহরের বড়গোলা লালমাটি ঘাট লেনের মৃত মছির উদ্দিন আহম্মেদের ছেলে। শহরের বড়গোলা এলাকায় তার হাজী বাবলু নামে রড ও সিমেন্টের ব্যবসা ছিল। ব্যবসার কারণে আলম বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের কাছ থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে আদালতে এ সংক্রান্ত চারটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ঢাকা ব্যাংক লিমিটেডের বগুড়া শাখার মামলায় আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেন। ২০১৭ সালে রায় হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আলম আত্মগোপনে চলে যান। তিনি ঢাকার ফার্মগেট এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে গত পাঁচ বছর ধরে বসবাস করছিলেন।

সদর থানার এসআই জাকির আল আহসান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত আসামি মাহবুবুল আলমের অবস্থান নিশ্চিত করা হয়। শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102