ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯)। তারা পৃথক দুটি ট্রাক চালকের সহযোগী। এ ঘটনায় সোহেল মন্ডল (৩২) নামে এক চালক আহত হয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি পথে একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে বসে সেটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। তখন পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর ঘাতক ট্রাকটির সহযোগী গুরুতর আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. খোরশেদ বলেন, ঘাতক ট্রাকটির চালক পলাতক রয়েছেন। আর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আহত সোহেল মন্ডল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার সহযোগী ছিলেন হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। পরে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পাল্টানোর সময় ওই ট্রাকটি এসে তাদের ধাক্কা দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102