ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা মেডিক্যালের সামনে প্রবাসীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

করোনার টিকা নিতে না পেরে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ টিকাকেন্দ্রের সামনে তারা এই বিক্ষোভ করেন।

ঢামেক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিলে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ করেন।

বিক্ষোভ জানান, দুই দিন এসেও টিকা নিতে পারিনি। অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ চলে যাচ্ছে। কোনও আশ্বস্তও করছে না যে, কবে টিকা পেতে পারি। প্রবাসীদের যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

এ সময় অনেকেই দাবি করেন, তাদের শনিবারে টিকাগ্রহণে তারিখ দিয়ে এসএমএস এসেছে, তবুও টিকা পায়নি অনেকে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আমরা কোনও প্রবাসীকেই আজকে প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য এসএমএস দেইনি। যারা এসেছেন, তাদের আগের তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তারা বিভিন্ন কারণে আসতে পারেনি, এখন তারা এসে টিকা নিতে চাচ্ছে। আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্মা চালু আছে। আমরা তাদেরকে সিনোফার্মার টিকা নিতে অফার করেছি যে, সিনোফার্মা আমাদের এখানে চলমান, আপনারা এটা নিতে পারেন।

তিনি আরও বলেন, আর যাদের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্না না নিলে চলবে না তাদেরকে আমরা বলছি, আপনারা খবর রাখেন যখন সরকার এগুলো চালু করবে, তখন আপনারা আসবেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাদেরকে বুঝিয়ে টিকাকেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102