ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা শহরে যে সড়কে যাই, সেখানেই অবৈধ দখল: মেয়র আতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‌‘ঢাকা শহরে যাই ধরি, সেটাই অবৈধ। যে সড়কে যাই, সেখানেই অবৈধ দখল। যে খালে যাই, দুই পাড়ে অবৈধ দখল। অবৈধ দখলের ভিড়ে আমরা যারা বৈধ আছি, তারা সংকুচিত হয়ে যাচ্ছি। সময় এসেছে, অবৈধ দখলের বিরুদ্ধে শক্তিশালী হতে হবে।’

আজ শুক্রবার দুপুরে মিরপুর-১১ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, কোথাও উচ্ছেদ অভিযানের পর আবার দখল হচ্ছে কী না সে বিষয়টি মনিটরিংয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। এ বিষয়ে আমি এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। বিশেষ করে খালের দুই পাড় মনিটরিংয়ে ব্যবহৃত হবে ড্রোন। কারণ, সব জায়গায় কিন্তু সব সময় যাওয়া যায় না। তাই ড্রোন দিয়ে দেখা হবে যে আবার দখল হয়েছে কী না। তার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করা হবে। সেখান থেকে সবকিছু মনিটরিং করা হবে। আমরা ডিজিটাল হতে চাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102